বয়েস বাড়ছে শুধু, মনে কেন পড়ে যায়..
বসন্ত এখন যেমন। গোধূলির মতো
দুটো পাখি, প্রজাতি, ফড়িং
তাদেরও তো সংসার ... নুন, তেল ও পান্তা
ফুরিয়েছে কতো কি।
বয়েসের মাথা নতো হয়, তবুও কি বেবাক তাকিয়ে আছি, ঠায়
পড়ন্ত শীতের পাশে বসে
বেড়াল দেখেছি শুধু..
আর তার পশমের উত্তাপ।
------
সংপেডং, মেঘালয়
মার্চ ২৬
0 Comments