এইতো এখন বৃষ্টি নেমেছে, অসহ্য জোরে বৃষ্টি নেমেছে...
| সৌম্যসুজন
2.
বাদবাকি মেখে আছে নিয়নে নিঝুম রঙা ট্রাম লাইন!
আলোদের থিয়েটারে পড়ে থাকা প্রেমিকার গ্রিনরুম
গান বাঁধা জটলায় টেবিলে চুমুকে দাগে আইরিশ
আর কিছু ধোঁয়া আলো কুয়াশাজড়ানো চোখে রাখে ঘুম।
তারা যবে বন্দরে ফেরার হাওয়াকে বলেছিলো প্রেম।
আলগা চোখের পাতা ভিজেগেলে একা খুব লাগেও
পারদের তীব্রতা কিভাবে চেনালো রোদ নামা দুল!!
এই মৃত শহরের দুপুরের ঘাসে বসে আছে ও
| সৌম্যসুজন
3.
আজ মনেহয় নীল দোটানার
মেঘে নেমে আসে ইস্টিশন
স্মৃতির লোকালে পলাশপুরের
টিকিট কাটতে চাইছে মন!
এখানে আকাশে আবীর উড়ছে
বাউলিয়া ঠোঁটে বান্ধবী..
বেসামাল রঙে রেঙেছে হৃদয়
গ্যালারি ভর্তি কতো ছবি।
তবুও চেয়েছি ঠা-ঠা রোদ্দুরে
চেয়ে থাকা আলো কার্নিভাল
তুমিই আমার রাধিকা আপ্তে
আমি.. প্রেমিক বসন্তকাল।
#বসন্তোৎসব #শান্তিনিকেতন ২০২০
4.
তার ছোঁয়াতে বৃষ্টি ঝেঁপে এলে, আমি
শোধ করেদি'ই কৃষ্ণচূড়ার ঋণ
ভুলিয়ে দিয়ে কান্না হঠাৎ গালে
থামলি কেনো অঝর শ্রাবণ দিন।
বুকপকেটে পেনের কালি মেখে
সামান্য পথ আমার ছাতায় তুই!
ঝমঝমে জল উপোসী এই রাতে
কার বুকে তোর স্বপ্ন রাখিস সই।
আমি আজান দিঘীর পাড়েই দোঁহা পড়ি
কোন সুতোয় সে দুঃখ বাঁধে তার
এই নে সোহাগ সমস্ত দিই তোকে
তোর বুকেতেই সময় থমকে থাক!
কে না জানে, কালবোশেখির মেঘে
আঁচল বাঁধে শুক্ন পাতার ঘর..
যে নাগরিক বাউণ্ডুলের মতো, তাকে
প্রেমিক করেদিচ্ছে এই শহর।
সৌম্য সুজন
5.
কাব্যি যদি না পারছো তো ঝক্যি রাখছো কি?
লালচে জবা ফুলন দেবী চিনতে পারছো কি!
সাধ্য কি বা আছে আমার অটোর ভাড়া দে
তুই নেমে যা এখানে। আমি পরের পাড়া তে।
ছড়াচ্ছো, অবসর যা ডায়নোসর তা অশনিসংকেত
হয়েছো মুক্তমনা টান মারোনা
গাঁজাখোর উদ্বেগ।
আমাকে রাখলে খামে অন্য নামে আরশি নগরে
সে অর্থে চুমু পেলে বাধ্য ছেলে হয়তো
বা ঘায়েল।
তা তারা রারা রা, তা রা রা, তা রা রা রা রা রাআআআ...
6.
জানলার পাশে শহর ভিজলো তাই
কালবৈশাখী এখন তোমাকে চাই।
ইচ্ছেগুলো ভিজবে কিছুক্ষণ
ইলশেগুঁড়ি ধরতে চাইছে মন
আটকে জীবন হাজার বছর পরে
আজকে বৃষ্টি নামলি আমার ঘরে..
এসে, ভাসিয়ে দিলি আমাদের সংসার
তবু, আবার! কেনো ভিজতে চাই আবার।
এইতো সকাল ঝরছে অনর্গল
উল্টোপাল্টা বৃষ্টি মাখবো চল।
থাকবো দুজন ঠোঁটের কাছে এসে
হেঁটেই ফিরবো স্মৃতির পাড়া ঘেঁষে।
সৌম্য সুজন
লেবু ফুলের গন্ধ এখন তোমার বাড়ির বারান্দাতে
ঝিঁঝির শব্দে গান গেয়ে যাই
ঘুম পাগল এই নিঝুম রাতে।
এই যে তুমি!
ঘুমিয়ে পড়লে? নাকি খানিক শব্দ শুনলে
হেমন্তের এই রাতদুপুরে এক প্রেমিকের গান গাওয়াতে....
ভাঙলো কি ঘুম?
নিয়ম মাফিক বন্ধ দর্জা কিন্তু তোমার দেখার কথা
এক ফালি চাঁদ আকাশ জুড়ে জ্যোৎস্না ছোঁয়ায় ফুলের গাছটা.... উঠলো দুলে,
উঠলো দুলের ফুলের গাছটা, হেমন্তের এই রাতদুপুরে
তোমায় দেখছে চাঁদের বুড়ি আর এক প্রেমিক গানের সুরে।
ফিরতি এ পথ এই পাগলের ডায়েরি বন্দী মুহুর্ত সব
তোমরা যারা পাগল বললে আসলে সে প্রেমিক যুবক।
.....আসলেই সে প্রেমিক কথক।
কথা ও সুর - সৌম্য সুজন
0 Comments