যদিও দূরত্ব বেশি নেই, ঠিক যেন নতজানু নদী.. আর তার নিখুঁত বিন্যাস
চেয়ে দেখি রুক্ষতা,
তারও পাশে টিলা। ছোটো ঘর –
পাহারাদার ঘুমায়নি ঠিক, ছোটো পাখি ডেকে ডেকে চলে গেছে তোমাদের গ্রামে..
তবুও কি পরিচয়, ছুঁয়ে দিলে জল.. আমিও তো পাখিটির মতো!
স্রোত ভেঙে ছুঁয়েছি উত্তর।
----
ডাহুকী নদী, (ইন্দো-বাংলাদেশ বর্ডার)
মেঘালয় '২৬
0 Comments