তোমায় শুধাই বাতাস
"বাউল ফকির কথা" প্রথম পড়েই ঠিক করেছিলুম জীবনে যা কিছু লিখবো তা একদম সহজ করে লিখবো। এই সেদিনেই একটি ইন্টারভিউ দেখছিলাম তাঁর। কি সুন্দর রবীন্দ্রনাথ কে নিয়ে বলে চলেছেন। সত্যি কথা বলতে মাঝে মাঝেই ওঁর সান্নিধ্য আমাকে মুগ্ধকরে। সংবাদ প্রতিদিনের রোব্বার ম্যগাজিনে তাঁকে প্রথম পড়ি। "দেখা না দেখায় মেশা" একটি ধারাবাহিক তিনি লিখে গেছেন বেশ কিছু সংখ্যা। আমি তাঁর মুগ্ধ পাঠক। আমি একজন মানুষ কে দেখতে পাই, অনবরত জিনি মানুষের কথা লিখেচলেছেন।
সুধীর চক্রবর্তী। একজন গবেষক, সাহিত্যিক এবং সর্বপরি শিল্পী তাঁর জীবন নিয়ে এমন সহজ সাধনা আমাকে বারবার মানুষের কাছে ফিরিয়েছে।
একটা গল্পের শেষ টুকু এমন ছিলো। তিনি চলেছেন গ্রাম খুঁজতে, জনজীবনের রস আস্যাদনে। বাসে সিট না পেয়ে বসেছেন চালকের আসনের ঠিক পেছনে থাকা একটি সরু সংরক্ষিত সিটে। তারপর তো ইতিহাস, সমস্ত পথ তিনি চালকের সাথে গল্প জুড়ে দিলেন। সে সব গল্প শুনে মন টা কেমম আনচান করে।
হে মহা জীবন, তুমি মানুষের পাশে ছিলে, লিখে গেলে কতো কি। কতোটুকু তা যাপন করতে পারবো জানিনে।
"কনডাক্টরের চিৎকারে মন চমকে উঠল — নামুন, নামুন। নিশ্চিন্ত পুর এসে গিয়েছে"।
Soummo Sujan | May 10, 2021
“সুধীর চক্রবর্তী মারাগেলেন। ছবিটি সেই পরিচিত ধারাবাহিক এর এক অংশ। আমার কালেকশন ২০১১ এর রোব্বার ম্যগাজিনের অংশ।”
0 Comments