Header Ads Widget

এখন পড়বেন

6/recent/ticker-posts

ভাস্কর লবণ মনখারাপের বদ-হজমে কাজকরে।

 "ধূলোর ঝড় ওঠে, সুন্দরী তুমি তখন কোথায়। হাজার দুশ্চিন্তার ভুত আমাকে তাড়া করে..." 


                                                           



মেঘলা দিন। বৃষ্টি হতে আরো কিছু বাকি। দোকানে কিছু লোক চায়ের সুগন্ধি নামক সন্ধ্যে কাটাচ্ছে |সুতরাং আমার এখন চুপ থাকাই ভাল। আড়ষ্ট দিন, যারপরনাই মৃত ঘুঘু পাখি গুলি পড়ে আছে আমার পাশবালিশের পাশে। তাদের কিছু পালক মুখে করে অবিরাম টেনেটুনে পার করার চেষ্টা করছে লাল পিঁপড়ের দল। 


শরীর খারাপ নাকি মন খারাপ নাকি সব আবার ফুলে ফেঁপে উঠছে..আমাকে বাঁচিয়ে দেবে বলে। 


জানলার কাছে একটা অদ্ভুত আলো এসে পড়েছে। সন্দীপন ফোন করলেও তাকে আমি বলতে পারিনি আসলে দু চোখে শুধু নিস্পাপ এক ভয়, তাড়া করছে আমাকে আবার খুন করবে বলে, আমাকে আবার পুড়িয়ে মারবে বলে, আমাকে....

                                                   


দম বন্ধ হয়ে আসছে, আমাকে হতাস করেছে অরন্যের পোস্ট ম্যন, আমাকে হতাস করেছে ওরা, তারা, এবং আরো যেন কারা সব। 



এখন সন্ধ্যে গাঢ় হয়েছে, একটা কালো প্যঁচা আমার নীল রঙের হৃদয়ে এসে বসেছে, সে ক্ষুধার্ত, সে প্রাচীন, অথচ তার নোখ খুব ধারালো, আমার বুক ফুঁটো করে তাড়িয়ে আনছে আরো, আরো অন্ধকার।


বরানগর: কলকাতা: 


সময় : বিকেল ৫:৪৫


সন : ২০০৫, একটা উদ্দেশ্য-হীন চিঠি তোমাকে সুপর্ণা! 


আমি বাঁচতে চাইছি তুমুল ভাবে। তাকাতে চাইছি রাস্তায় আবার, কিন্তু আমার অন্দর মহলে দেখা হলো দেবতার সঙ্গে, সে কি বিপুল বিক্রমে আমাকে নিতে রাজি হলেন। আর ফিরিয়ে দিতে চাইলেন তোমার প্রিয় শীতকাল। 

                                                 


আমি বাকরুদ্ধ। থরথর করে কাঁপছি তোমায় ভেবে। ঠান্ডা হয়ে আসছে এমন একটা শীতপেয়ে বিকেল। অথচ আমি ঘামছি। আমার সোজা সোজা হাতের অক্ষর কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আমি তবুও প্রিয় বন্ধুর ফোনটা আটকে রেখেছি কানে। সন্দীপন বলে চলেছে অনর্গল,  আর কারা যেন আমাকে নিয়ে চলেছে কফিহাউসের মনখারাপের কথা বলতে বলতে। আমি বেমালুম এগিয়ে চলেছি কলকাতা ফেলে, প্রকাশক কে পাঠানো দু-চারটে ছোটো কাগজের টুকরো তাতে কবিতা লিখেছিলাম। 

                

তাদেরও ছেড়ে গেলাম কবিতার অনলে। আমাকে নিয়ে চলো উৎসব, আমাকে নিয়ে চলো মনখারাপ, আামাকে নিয়ে চলো শীতকাল। আমাকে নিয়ে চলো সন্ধ্যের হৈমন্তিকা!

                                                                    ........................



           সৌম্যসুজন

Post a Comment

0 Comments