Header Ads Widget

এখন পড়বেন

6/recent/ticker-posts

ঝাণ্ডার রঙ যদি ফিকে হয়, রক্তে রাঙিয়ে নিও কমরেড

 


বকুল দি, তোমাকে অনেক দিনই চিনি। বড়ো সাইকেল নিয়ে নদী পার হয়ে কলেজ যেতে দেখেছিলাম তোমাকে, রস্তায় আনেকে তোমাকে ব্যঙ্গ করতো এমন ছেলেদের সাইকেল নিয়ে কলেজ যেতে দেখে, আমি তোমার সাহস দেখে থমকে যেতাম। আজকে ভীষন ভাবে তোমাকে মনে পড়ছে বকুল দি, সেই তুমি কতোটা প্রাসঙ্গিক আজকের এই সময়ে।

 আমি যেদিন প্রথম পড়তে গেলাম তোমাদের বাড়ি, সেদিন তোমার দেওয়ালে টানানো অমন লাল ঝাণ্ডা টা দেখে মনে হয়েছিলো তুমি হয়তো এই পাড়া গাঁ য়েও নতুন কিছু স্বপ্ন দেখতে চাইছো, আমি তখন ক্লাস ১২ এ পড়ি, পড়াশোনা করার ইচ্ছে এতটুকুও আমার ছিলোনা, তুমি না না ভাবে বুঝিয়ে আমাকে আরো নতুন করে আগ্রহের বীজ বুনেদিলে। তোমার ডাইরিতে একটা চিঠির শেষ অংশে লেখা ছিলো কমরেড, আমি সেদিন এই রাঙা স্বপ্নের নাম যে বন্ধু তা বুঝিনি। তুমি আমায় কমরেড বলে ডাক দিয়ে মিষ্টি হেসে বলতে শুরু করলে...


কমরেড,  আসলে বন্ধুর আর এক নাম। যে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে পারে, একসাথে সকলকে নিয়ে বাঁচতে পারে আসলে সেই কমরেড। 


আমি সেদিন সারা রাত ভেবে গেছি, কেনই বা অমন একটা সাহেবি নামের লেখা তোমার ডায়েরি তে, কেনই বা অমন করে লাল ঝাণ্ডা তোমার দেওয়ালে রাঙানো...


আজ সব এলোমেলো লাগছে, ওলোট পালোট হয়ে যাচ্ছে সব। আসলে আমি তোমার সেদিনের সব কথাগুলো উদ্ধার করতে পেরেছি। 


আমাকে বলেছিলে প্লেটোর কথা, বলেছিলে শিক্ষিত মানুষ যদি রাজনীতি তে না অংশগ্রহণ করে তাহলে তাকে মুর্খের হাতে সাষিত হতে হবে। আর দেখো if you miss the trin i'm on লিরিক দেখে গাই বলে অনেকে বলেন তুমি লিরিক দেখে এই গন টা গাও? আচ্ছা রবীন্দ্রনাথ গাইলে তাহলে গীতবিতান কেন খোলা পড়ে থাকে হারমোনিয়ামের উপর? বকুল দি তোমাকে আমি মনে মনে খুব শ্রদ্ধা করি। 

আসলে জ্ঞানি ব্যক্তি কখনো গরীবের পাত সরাতে পারেন না। শিক্ষিত দার্শনিক মানুষ যদি রাজনিতীর হাত ধরেন তাহলে হয়তো রুখে দেওয়া যায় সব! তাহলে বকুল দি এই শিক্ষিত ছাত্র সমাজ কে মানুষ কেন চায় না? কেন ওই মুর্খ নেতা ও নেত্রী দের উপর মানুষের বিশ্বাস?  তুমি কোথায় যেন হারিয়ে গেছ বকুল দি,  আর আমি ঠায় স্বপ্ন দেখছি তোমার মতো একদিন আমিও চিৎকার করে বলে উঠবো কমরেড....লাল সেলাম! আমরা একটা শিক্ষিত রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবো, যেখানে হিংস্রতা নেই, মঞ্চ নেই, শুধু মানুষের পাশে একজন মানুষ হয়ে থাকবো।


 [1:47 AM, 11/13/2020] সৌম্য সুজন



                                                       

                                          

Post a Comment

0 Comments