Header Ads Widget

এখন পড়বেন

6/recent/ticker-posts

উপবনে - ৫ | ধারাবাহিক | অজ পাড়া-গাঁ এ থাকে | দুপুরে'র লাল ধূলো উড়িয়ে ক্যাপসুল আকার বাস চললো শহরে'র দিকে... কন্ডাকটর ফজলু কাঁধে গামছা, হেলপার নিতাই বেশ চনমনে যুবক ও ড্রাইভার মতি;

অজ পাড়া-গাঁ এ থাকে


দুপুরে'র লাল ধূলো উড়িয়ে ক্যাপসুল আকার বাস চললো শহরে'র দিকে... কন্ডাকটর ফজলু কাঁধে গামছা, হেলপার নিতাই বেশ চনমনে যুবক ও  ড্রাইভার মতি; খানিকটা 'অযান্ত্রিক' এর ড্রাইভারে'র মতো। বেশ ক্যাঁচ-কুঁচ শব্দে দুলতে -দুলতে এগিয়ে চলেছে গন্তব্যে...


এখানে যাত্রী'রাও বেশ ভদ্রস্থ,  ধুতি পরিহিত কিছু বৃদ্ধ দের'ও দেখা যায় ছেঁড়া ফাটা সিটে গা এলিয়ে বসে আছেন। বৌ'রা একমুখ ঘোমটা দিয়ে ঢেকে রাখে মুখ...কন্ডাকটর সাহেব এক মুদি দোকানী ঢং এ টাকা তোলেন... আর টিকিট গুলি'ও বেশ চমকপ্রদ, শহরের থেকে  এক্কেবারে ভিনো।  যাত্রী ভাড়া দিলে সাহেব শুধু একটা সিগনেচার করেদেন।  ঘটনা শুরু হয়, বাস যেই এক ক্রোশ দূরত্ব অতিক্রম করে....

মেয়ে, বৌ রা তাদের হাঁড়ি'র গল্প শুরু করেন... কথায় কথায় কানে আসে... "উর ভাতার তো পেতেকদিন মদ গিলা আসে" এমন কিছু উক্তি'ও।

চাঁদি ফাটা গরমে যে সব যাত্রী দাঁড়িয়ে আছেন সিট না পেয়ে, তারা থেকে থেকেই ঝগড়া জুড়ে বসছেন। এই মরি কি ওই মারি। 


হেলপার মদন বেশ অসাধারন নৈপুন্যে ড্রাইভার মশাই কে হেল্প করছেন যা শহুরে ছোঁয়ার থেকে বেশ খানিক টা দূরে...

মদন দাঁড়িয়েছে'ন বাসে'র সামনে'র গেটে... আর একটা প্রাণ ভোলা ছন্দে ডাঁ-এ যা, বাঁ-এ যা, বলতে বলতে যখন স্টপেজ আসছে সে ওই স্থানের নামটি খুব দ্রুত উচ্চারন করছেন কয়েক বার তার পর সবশেষে একটা লম্বা টান দিয়ে....(বকুল তলা, বকুল তলা,  বকুল তলাআআআ)

 বাস দাঁড়ালে দরজা খুলে দিচ্ছেন বাসে'র।


এখানে রাস্তায় ট্রাফিক সিগনাল নেই, তাই ওই হটাৎ থমকে যাওয়া লাল বাতি দেখা যায়না...

এবং গাড়ি'ও দৌড়দেয় তুফান এক্সপ্রেস এর মতো

মদন বলেচলে আপন মেজাজে এক এক স্টপেজের নাম... দাসপুর, নিমতলা, কুশপাতা, ...

কখনো একটু সুখটানে'র ইচ্ছে হলে... মদন বিড়ি বের করেন এবং তা হাতে হাতে এগিয়ে দেন ড্রাইভার ও কন্ডাকটর সাহেবে'র দিকে.... বিড়ি জ্বলে উঠলে ধোঁয়া ছুটোছুটি করে

এপাশ- ওপাশ। শোঁ শোঁ শব্দে মিঠি মিঠি হাওয়া কেটে আমরা এগিয়ে যাচ্ছি....রাস্তার দুপাশে তুমুল ধানক্ষেত... ইউক্যালি পটাশ গাছ...ইতি উতি ছায়া ঘিরে ধরে। দোলা খায় হিমেল হাওয়া'য়  কাশফুল গুচ্ছ....

কেনো যেনো মনে হয় এক পরিবার হয়েগেছি। এক পরিবার এগিয়ে চলেছি শহরে'র সম্ভারে...

গাঁ-য়ে'র মূর্ছনা ফেলে।

যেতে যেতে কানে শুনি মান্না দে... "সাবাস আমার হাওয়াই গাড়ি ভীনদেশে তে দেয় পাড়ি".....

আবার কখনো শুনি লোপা গাইছে..."শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়.....চাল তোলো'গো" মাসিপিসি লালগোলা বনগা'য়".....

বাস থামে। আমি এক দৌড়ে উঠে পড়ি আড়ে'র খেয়া'য়। কারণ নদীর ওপার গেলে তবে'ই আমার শহর.....

আমার খেয়া দুলতে দুলতে এগোয়... আর চোখপড়ে একটা নীলচে ফুটফুটে তিতলি আমার মতোই এই গোটা নদীটা'কে ডিঙিয়ে নিচ্ছে নিজের পাখনা'য় উড়তে উড়তে....!

  

©Soummo Sujan 

                                                              .................................


                                                           


                         

Post a Comment

0 Comments