Seri, Krizi Basu
- Seri 💛
সেরি,(ok) একটি তামিল শব্দ। যা অনেক ক্ষেত্রে বিদায়! সম্ভাষণে ব্যবহার করা হয়। যদিও এটা আমার মনে হওয়া। কেউ একজন মারা গেলেন, মন খারাপ হলো। কেঁদেও ফেললাম খানিক। তারপর সব ঠিকঠাক। কিন্তু মৃত্যুর অ্যলবাম। মায় গতিচিত্র যুক্ত অ্যলবাম কখনো দেখিনি। এই প্রথম বার।
আমি দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখেছি বহুবার, কিন্তু এমন করেও যে একটা সাবলীল ফ্রেম এ নিজের মৃত্যুকে লিখে দেখে নেওয়া যায় ঠিক কেমন লাগছে? বা পরে দর্শকের কেমন লাগবে সেটা পুঙ্খানুপুঙ্খ মেপে নেওয়া; তাও এই প্রথমবার চোখে পড়লো।
কিছুদিন আগেই ইংরেজি সিনেমাটা দেখলাম। যেখানে একটি মেয়ের ক্যন্সার। অক্সিজেন সিলিণ্ডার না থাকলে
তিনি স্বাভাবিক থাকতে পারেন না৷ যদিও তখন আমাদের নায়ক বাস্তবে আর নেই। দিল বেচারার পোষ্টার টা দেখে মনে হলো এটা ওই সিনেমাটার কপি হয়তো। সে তো চন্দ্রবিন্দুর ও অনেক গানের সুর বিদেশি গানের সাথে হবহু মিলে যায়, আমি সেরকুম কিছু ভাবিনি। ভাবতেও চাইনা। শুধু এটা মনে করছি আর নিজে নিজেই অস্থির হচ্ছি, ছেলেটা যখন সুইসাইড করলো তখন খারাপ লেগেছিলো, কারণ আমি ওঁর সাবলীল অভিনয় দেখি। ক্যমেরার সামনে কোনোরকুম বাড়াবাড়ি নেই।
কিন্তু ফেসবুকে ছবি দিয়ে লিখতে কিঞ্চিৎ আবেগে লাগছিলো, রেস্ট ইন পিস বা RIP গোছের কিছু লেখার কথা বলছলাম ছবি সহোযোগে.....
আজকে বেশ ওলোট পালোট হয়ে গেলাম কিছু মুহুর্ত কে চোখে রেখে.....
মুম্বাইয়ে একটি টেলিস্কোপ আছে সেখানে হয়তো বিহারের একটি মা কে দেখা যায়। না না অ্যসট্রোনট,তারা এসব তো অন্য কথা। আসল কথা হলো...
-না না আবার কল্পনায় চলে যাচ্ছো। লেখক বাস্তবতা লেখো।
- আচ্ছা, তাহলে সিনেমা ও পরিচালক এর লাইভ স্ট্রিমিং হলো এটা তো বলা যায় নাকি? "Dil Bechara Raw file যেটা এডিট, ডাবিং, ক্যমেরা ছাড়াই পুড়ে ছাই হয়ে গেলো ? " কি বলেন?
-আজ নেহি? কি কভি নেহি?
-কভি নেহি।
- চল ঝুঠে............
#SushantSinghRajput #remembering
0 Comments