Header Ads Widget

এখন পড়বেন

6/recent/ticker-posts

অমিতাক্ষর

হয়তো তোমাকে দেখেছি আবার রাস্তার পাশে দুপুর কাবার 
দুচোখে আলোর নিশান জ্বেলেছ বন্ধু.. 

হয়তো আবার খুব চেনা পথে দেখা হয়ে যাবে নিয়মের ছকে 
দিন বদলের গল্প শোনাবে বন্ধু।

বাধ সেধে ছিলো যত বন্ধন দেখেছে সবাই, দেখছে এখন 

তোমার জীবন ফুল হয়ে ফুটে উঠবে

আমরা এখনো ভেবে যাই যারা 
সব কিছু পেয়ে সর্বহারা 
সে-সব ছন্দ অমিতাক্ষরে থাকবে।

গান হাওয়া ভাসে দিনান্তে এসে
মহৎসবের মৃত্যুকে পিষে 
মহানাগরীক ফিরে এসো চিঠি পেয়ে,

তোমার মা-বাবা বুকের কফিনে 
আলো বই-পাতা রেখে দেবে কিনে 
দু’চোখে বন্ধু তোমাকে দেখতে চেয়ে।

- সৌম্য সুজন

Post a Comment

0 Comments