Header Ads Widget

এখন পড়বেন

6/recent/ticker-posts

উপবনে -২ || ধারাবাহিক | | উলুশ ডাঙার দুলুক ফুল | মা জলে পড়লেন, অচিরেই চাতক শান্ত হলো শীত সমারহে।

 | উলুশ ডাঙার দুলুক ফুল |


দুই


মা জলে পড়লেন, অচিরেই চাতক শান্ত হলো শীত সমারহে। রায় বাড়ির চালচিত্র অগোছালো পড়ে রইলো দেবী হীন। উত্তরে বাতাস সন্ সন্ বইতে থাকাটাও কেমন জানি অকস্মাৎ বিজয়াদশমীর সাথে  মিলে যায়। 

 আজান ডেকে ওঠে ভোরের আকাশে। মনে হয় কোন সুদূরের পথে কে গহীন অস্তরাগ থামিয়ে দিয়েছে সূর্য উদয়ের প্রারম্ভে। 


এ অথৈ সময়ের ব্যরিটোন, কবে তাকে পুরাতনী ঢঙে মুড়ে ফেলেছে শৈশব! তাদের খোল, করতাল, দোতারা একতারার মতো হেঁয়ালির দিনমান সামইক নৈশব্দকে ডাকদিয়েছে সকাল নাগাদ।

মাটির দাওয়ায় ভিড় করেছে গুটিকয় ছেলেবেলা। তাদের কোঁচড় ভর্তি রাশি রাশি শিউলি ফুল, একদম টাটকা, শিশির লেগে আছে সেই ফুলের গায়ে। 

জয়দেবের রাস্তা জুড়ে সায়ম্বর, মানুষের গানে আকন্ঠ ভরেদিচ্ছেন বাউলানি, সে সুরের মূর্চ্ছনা থামিয়ে দিচ্ছে মন খারাপ। কৈশর গেয়ে উঠছে সমস্বরে "তীর্থ সাধন পুন্য হয়কার" 


আমাদের তেলেনাপোতার আবিষ্কার নেই, গুপ্তধনের গল্প শুনেই জীবন কেটে গেল নিয়মমাফিক,


আর কারা বেনিয়ম, সব ছেড়ে ধুলো মাখছে কেন্দুলির পথে। পুবের আকাশ রাঙা করে টান পড়ে একতারায়, তারা অনাবিল মুগ্ধতায় গেয়ে চলে। 

আমরা থেকে থেকেই পালসেটিলা, একোনাইট, ব্রায়োনিয়া করতে করতে কেমন যেন মেগাসিরিয়াল হয়ে যাই।



© সৌম্য সুজন


( বিঃ দ্রঃ - ভিডিওটি ফেসবুকের সৌজন্যে, দেখবেন৷ মুগ্ধতা মিলবে😊 )

       


                









Post a Comment

0 Comments